রাসূল(সাঃ) কেমন ছিলেন? জানতে আজই কিনুন “শামায়েলে তিরমিজী” এবং " আর রাহিকুল মাকতুম " বই দুটি।
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জন্মের পূর্ব থেকে মক্কার আঞ্চলিক পরিস্থিতি থেকে শুরু করে রাসূল (সাঃ) জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনের বিবরণ পাওয়া যাবে আর-রাহিকুল মাকতুম বইটিতে।
অন্যদিকে, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দৈহিক বিবরণ, চলাফেরা, খাওয়া দাওয়া, ইত্যাদি সুন্নাহ নিয়ে রচিত প্রাচীন একটি হাদীসের গ্রন্থ শামায়েলে তিরমিজি। নবিজি (সা.)-কে নিয়ে লেখা যত সিরাতগ্রন্থ আমরা পড়েছি, প্রায় সব গ্রন্থের পাদটীকায় শামায়েলে তিরমিজির নাম পেয়েছি।
নবিজিকে জানার জন্যএই বই দুটি অতুলনীয়। যে কোনো হাদিসই ব্যাখ্যা সহ পড়লে হাদিসের শিক্ষা আরও গভীর থেকে উপলব্ধি করা যায়। এই লক্ষ্যে শামায়েলে তিরমিজির প্রতিটি হাদিসের ব্যাখ্যা করেছেন আরবের প্রখ্যাত আলিম শাইখ মুহাম্মাদ সালিহ মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ। যা পথিক প্রকাশন দুই খণ্ডে প্রকাশ করেছে।
অন্যদিকে আর রাহিকুল মাকতুম হচ্ছে শফিউর রহমান মোবারকপুরী (রহঃ) এর লিখিত এমন একটি সিরাতগ্রন্থ যা বিশ্বজুড়ে সর্বমহলে সমাদৃত। হাজারের ও বেশি সিরাত গ্রন্থের মধ্যে আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী সিরাত এটি। পৃথিবীর বহুদেশে বহুভাষায় এই বইটি অনুদিত হয়েছে।